1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

সিরিয়ায় মুহুর্মুহু বিমান হামলা চালাল ইসরায়েল, ৩ সেনা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৬ Time View

সিরিয়ায় মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত তিন জন সিরীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সানা জানিয়েছে, রোববার রাত ৮টা ৫০ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে। এসময় রাজধানী দামেস্কের কাছে শহরতলীর ‘কিছু পয়েন্ট’ এবং উপকূলীয় প্রদেশ তারতুসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরীয় সেনাবাহিনীর কিছু সূত্রের বরাত দিয়ে সানা জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘আগ্রাসন’ রুখে দিয়েছে এবং কিছু মিসাইল ভূপাতিত করেছে।

খবরে বলা হয়, এই আগ্রাসনে তিন সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে আরও তিন জন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়েছিল, যখন তারতুসে হামলা হয়েছিল ভূমধ্যসাগর থেকে।

সামরিক সূত্রটি সানাকে জানিয়েছে, ইসরায়েলি মামলায় হতাহত ছাড়াও কিছু ‘বস্তুগত ক্ষতি হয়েছে’। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ