1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৫৪ Time View

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা আজ রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর জেরেই আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বয়স ছিল ৬২ বছর।

সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করেছিল আকাসা এয়ারলাইন্স। বিভিন্ন রুটে সস্তায় বিমান পরিষেবা দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল এ সংস্থাটি।

এদিকে ভারতের অন্যতম ধনী ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়েছিল তার বিনিয়োগের জন্য। শেয়ার বাজারে তার বিনিয়োগের কারণে তাকে ‘ভারতীয় ওয়ারেন বাফে’ ডাকনাম এনে দিয়েছিল। তা ছাড়া তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট।

রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট করে মোদি লেখেন, ‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। অর্থনৈতিক জগতে একটি অদম্য অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তার মৃত্যুতে শোকাহত আমি। তার পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ