1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ভেন্টিলেটরে সালমান রুশদি, কথা বলতে পারছেন না

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

হামলার শিকার লেখক সালমান রুশদির বিষয়ে কোনো ভালো খবর নেই বলে জানিয়েছেন তার এজেন্ট। নিউইয়র্কে একটি ইভেন্টে তিনি ছুরি হামলার শিকার হন।

সালমান রুশদির এজেন্ট বলেন, ‘খবর খুব একটা ভালো নয়।’ খবর বিবিসির।

এক বিবৃতিতে অ্যান্ড্রু ওইলি বলেন, মঞ্চে তার ওপর হামলা করা হয়েছে। তাকে এখন ভেন্টিলেটরে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না। হয়তো তিনি এক চোখ হারাতে পারেন।

১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর থেকেই রুশদি নানা হুমকি পেয়ে আসছিলেন।

এদিকে হামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম হাদি মাতার। ২৪ বছর বয়সি এ যুবককে আটক করা হয়েছে নিউ জার্সির ফেয়ারভিউ থেকে।

নিউ ইয়র্ক পুলিশ বলছে, সন্দেহভাজন ওই যুবক মঞ্চে রুশদির দিকে দৌড়ে যায় এবং হামলা করে। এ সময় চৌতাকুয়া ইনস্টিটিউশনের একজন সাক্ষাৎকারগ্রহীতাও হামলার শিকার হয়।

ওইলি বলেন, সালমানকে হয়তো এক চোখ হারাতে হতে পারে। তার লিভারে আঘাত করা হয়েছে এবং তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ