1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কঙ্গোয় কারাগার থেকে পালিয়েছে ৮০০ বন্দি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক কারাগারে সশস্ত্র হামলার পর আট শতাধিক বন্দি পালিয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এই হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে।

বুতেম্বো শহরের কেন্দ্রীয় কারাগারে রাতভর চালানো হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সেনা মুখপাত্র। কঙ্গোর উত্তর কিভু প্রদেশে জঙ্গি বিরোধী অভিযানের সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি জানান, হামলার সময়ে অগ্নিকাণ্ডে কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি বলেন, ‘শত্রুরা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। তাদের সংখ্যা ছিল প্রায় আশি জন। তারা কারাগারে ঢুকে পড়তে সক্ষম হয় এবং সব বন্দিকে মুক্ত করে দেয়’। পরে কারাগারের পরিচালক ব্রুনেলে নকাসা জানান সেখানে থাকা ৮৭৪ বন্দির মধ্যে মাত্র ৫৮ জনকে পাওয়া গেছে।

সেনা মুখপাত্র জানান এ হামলায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার এই সশস্ত্র গ্রুপটি ১৯৯০-এর দশক থেকে পূর্ব কঙ্গোতে সক্রিয়। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট এই গ্রুপটি বেশ কয়েকটি হামলার সঙ্গে যুক্ত।

বন্দিদের ফের গ্রেফতার করতে সহায়তা দিতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন বুতেম্বো শহরের মেয়র মোয়া বায়েকি-তেলি। তিনি বলেন, ‘যদি পলাতক পেয়ে থাকেন তবে তাকে পুড়িয়ে ফেলা উচিত নয় – তাকে হত্যা করবেন না … তাকে এখানে আমাদের কাছে নিয়ে আসুন যাতে আমরা তাকে কারাগারে ফিরিয়ে দিতে পারি।’
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ