1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৫ Time View

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে রাশিয়া। গত কিছুদিন ধরে এ পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এ জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।

মস্কো চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি জানিয়ে সবাইকে ব্রিফ করুক। নিরাপত্তা পরিষদের বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। পরমাণু স্থাপনাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করার বিষয়টি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের উসকানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন রয়েছে।

রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে; পাশাপাশি সেখানে গোলন্দাজ হামলাও চালানো হয়। গত সপ্তাহের সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

বরং দেশটি উল্টো বলছে, রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরো অভিযোগ করছে যে, রাশিয়ার সেনারা এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
খবর পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ