1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ন্যাটোতে প্রবেশে ফিনল্যান্ড-সুইডেনকে আনুষ্ঠানিক অনুমোদন দিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৬ Time View

রাশিয়ার ইউক্রেন আক্রমণের জবাবে পশ্চিমা জোটের সম্প্রসারণ একধাপ এগিয়ে নিতে প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশে আনুষ্ঠানিক অনুমোদন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বাইডেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ট্রান্স আটলান্টিক জোটে পারস্পরিক প্রতিরক্ষার জন্য ‘পবিত্র প্রতিশ্রুতির’ মাধ্যমে উত্তর ইউরোপিয়ান দেশ দুটি শক্তিশালী, অত্যন্ত নির্ভরযোগ্য সক্ষম নতুন মিত্র হয়ে উঠবে।

এ মাসের শুরুর দিকে মার্কিন সিনেট নরডিক দেশ দুটির ন্যাটোতে যোগদানের পক্ষে ৯৫-১ ভোটে অনুমোদন দেয়। ৩০টি ন্যাটো দেশের মধ্যে এই স্বীকৃতি প্রদানে যুক্তরাষ্ট্র ২৩ তম দেশ, নতুন সদস্য হওয়ার জন্য সব সদস্য দেশের সমর্থন প্রয়োজন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী সম্পর্ক জোরদারের উদ্যোগের পর জো বাইডেন ট্রাম্পের নীতি অনুসরণ করে মার্কিন জোট পুনরুদ্ধারকে তার প্রশাসনের ভিত্তি বানিয়েছেন। বাইডেন ‘আমেরিকার নিরাপত্তার ভিত্তি হিসেবে’ ন্যাটোর প্রশংসা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’।

বাইডেন ফিনল্যান্ড এবং সুইডেনের প্রশংসা করে বলেছেন যে, উভয়েরই ‘শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শক্তিশালী সামরিক বাহিনী এবং শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি’ রয়েছে যা এখন ন্যাটোকে শক্তিশালী করবে।

বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ‘ইউরোপের শান্তি ও নিরাপত্তা ভেঙে দিয়েছে’। ‘পুতিন ভেবেছিলেন যে, তিনি আমাদের আলাদা করতে পারবেন পরিবর্তে তিনি যা চাননি ঠিক তাই পাচ্ছেন।’

হোয়াইট হাউস জানিয়েছে স্বাক্ষর অনুষ্ঠানের আগে বাইডেন টেলিফোনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে কথা বলেছেন।

হোয়াইট হাউস বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেন, দেশ দুটির ন্যাটোতে যোগদান প্রোটোকলের দ্বিপক্ষীয় অনুমোদনের জন্য মার্কিন সিনেটের দ্রুত পদক্ষেপের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো মিত্র হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ