1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

দর্শকের প্রশংসা দেখে অনুপ্রেরণা পাচ্ছি: মেহজাবীন চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৬৭ Time View

বরাবরের মতো এবার ঈদেও অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। ভিন্ন ভিন্ন গল্পে নানামাত্রিক চরিত্রে অভিনয় স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন এবারও।

এরইমধ্যে প্রচারে এসেছে তার তিনটি নাটক- ভয়েস ক্লিপ, অ্যাম্বুলেন্স গার্ল ও অন্ধ প্রেম। তিনটি নাটক থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।

এরমধ্যে ভয়েস ক্লিপ ও অ্যাম্বুলেন্স গার্ল নাটকে অসামান্য অভিনয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন এ তারকা।

ইউটিউবে মন্তব্যের ঘরে কার্তিক নামে একজন লিখেন, দারুণ গল্প। মেহজাবীনকে আল্লাহ কী দিয়ে বানিয়েছেন, উনিই জানেন। তার অভিনয়ের সঙ্গে কারও তুলনা হয়না। শেষ দৃশ্যে চোখে পানি চলে এসেছে।

‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকটি নিয়ে সুরাইয়া আক্তার লিখেন, মেহজাবীন আপুর অভিনয় আমাকে সবসময়ই মুগ্ধ করে। এত সুন্দর অভিনয় যা বলে শেষ করা যাবে না। অ্যাম্বুলেন্স গার্ল নাটকটি দেখে আমি আর আমার আম্মু পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছি। শেষ দৃশ্যে মেহু আপুর অভিনয় আমাকে কাঁদিয়ে ছেড়েছে। চমৎকার ছিল পুরো নাটক। ধন্যবাদ আপু আমাদের এত সুন্দর কজ উপহার দেওয়ার জন্য।

ডা. সাইরেন্ধ্রী সেন লিখেন, মেহজাবীন আপনি আসলেই গড গিফটেড একজন অভিনেত্রী, ভার্সেটাইল এবং নিবেদিতপ্রাণ। পারফর্মেন্সের মধ্য দিয়েই কাজের প্রতি আপনার আনুগত্য প্রকাশ পায়। আপনার অভিব্যক্তি সকল প্রত্যাশার ঊর্ধ্বে। এটা ধরে রাখুন। গল্প এবং পরিচালনা জাস্ট অসাধারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ