1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রযুক্তির ছোঁয়ায় ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত মিসরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান: কৃষিমন্ত্রী শনিবার খোলা সরকারি দপ্তর, ব্যাংক ও শেয়ারবাজার | Boishakhi Online দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ

শ্রীলঙ্কায় কারফিউ জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৪ Time View

গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ নিতে মরিয়া রনিল বিক্রমাসিংহে। কলম্বোর পর, এবার পুরো দেশজুড়ে জারি করেছেন কারফিউ। শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশও দিয়েছেন সেনাবাহিনীকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মনে করেছেন যে, দেশটির জনশৃঙ্খলা বজায় রাখতে এই কারফিউ জারি প্রয়োজনীয়।

শ্রীলঙ্কার সরকার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে আগামী ১৪ জুলাই সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে।

এরইমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। বন্ধ করে দিয়েছে, রাষ্ট্রীয় টিভি চ্যানেলের সম্প্রচার।

এর আগে, বুধবার সকালে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয় সেই সঙ্গে কলম্বতে কারফিউ জারি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী এই নির্দেশনা জারি করেন। বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে চলে যাওয়ার খবরেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। উল্টো বিক্ষোভের মাত্রা চরম আকার নিয়েছে। এমতাবস্থায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বুধবার জরুরি অবস্থা জারির নির্দেশনা আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ