1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রযুক্তির ছোঁয়ায় ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত মিসরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান: কৃষিমন্ত্রী শনিবার খোলা সরকারি দপ্তর, ব্যাংক ও শেয়ারবাজার | Boishakhi Online দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ

বিশ্বে একদিনে করোনা শনাক্ত সাড়ে তিন লাখ, মৃত্যু ৮৩৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৭ Time View

একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৫০৪ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৩৫ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ জুলাই) সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৬ কোটি ১৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৩৪৪ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৪৭০ জনের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৫৭ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৪ লাখ ৯১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১২২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৪৬ হাজার ২৩২ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৫ হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৫০৭ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮১৪ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ