1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

বুধবারই পদত্যাগ করবেন লঙ্কান প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৪ Time View

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীর দপ্তরের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এছাড়া বুধবারই ইস্তফা দেবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে। কেবল তখনই তার ইস্তফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। কিন্তু এখনও তা ঘটেনি।

এদিকে প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেও শনিবার বলেছিলেন, ‘দেশের স্বার্থে’একটি সর্বদলীয় সরকার গঠনের পথ প্রশস্ত করতে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। তবে তিনিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেননি।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেপ্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেপ্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী – দুজনেই পদত্যাগ করলে শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী স্পিকার সেদেশে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ ৩০ দিন দেশ পরিচালনা করতে পারবেন।

এর মধ্যেই পার্লামেন্টকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে, যিনি বর্তমান প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছর রাষ্ট্র পরিচালনা করবেন।

গত শুক্রবার প্রেসিডেন্টের বাসভবন ছাড়ার পর থেকে গোটাবায়া রাজাপাকসে কোথায় আছেন, সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূলে নৌবাহিনীর একটি জাহাজে অবস্থান করছেন তিনি। আর গোটাবায়ার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে অবস্থান করছেন একটি নৌঘাঁটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ