1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

করোনায় দৈনিক সংক্রমণ-মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৪ Time View

করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমে গেছে। এদিকে এ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা বেড়ে গেছে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে সোমবার (১১ জুলাই) এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, রবিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এ দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১৮ হাজার ৩৪০ জন।

শনিবার (৯ জুলাই) বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয় ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জন এবং এ রোগে মৃত্যু হয় ৮৮৬ জনের। এ ছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।

রবিবার (১০ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ রোগে মারা গেছেন ১০৫ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯৬৩ জন।

একই সময় বিশ্বে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে ছিল ইতালি। দেশটিতে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৯২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।

এ ছাড়া বিশ্বের আরও কয়েকটি দেশে রবিবার সংক্রমণ ও মৃত্যুর উচ্চহার দেখা গেছে। এর মধ্যে জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭৩৮ জন ও মৃত্যু হয়েছে ১৩ জনের। মেক্সিকোতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৯৫ জন ও মৃত্যু হয়েছে ৫৫ জনের। অস্ট্রেলিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪০৬ জন ও মৃত্যু হয়েছে ১৩ জনের। তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৪৪ জন ও মৃত্যু হয়েছে ৭১ জনের এবং রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯৮ জন ও মৃত্যু হয়েছে ৩৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যে দেখা গেছে, বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৬৯২ জন। এর মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮৮৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৭ হাজার ৮০৪ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৭৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭৩ হাজার ২৩ জনের। এ ছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৬৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ