1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

ঈদের সময় কোনও ডায়েট নয় : বুবলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৮০ Time View

বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই ঈদ করছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। পরিবারের সঙ্গে ঈদ পালন করতেই পছন্দ করেন এই নায়িকা। ঈদের দিনটিকে আরও উপভোগ্য করে তুলতে তিনি নিজ হাতে রান্নাও করেছেন।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বুবলী বলেন, আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে গত তিন বছর যাবত কোভিড যাচ্ছে, আসছে। করোনাের প্রকোভ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধি নিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব।

তিনি আরো বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছি। আর আমি যেহেতু খেতে এবং খাওয়াতে ভীষণ পছন্দ করি, তাই আম্মুর সাথে রান্নাবান্না করেছি। ঈদে ভারী খাবার বেশি খাওয়া হয়। এবারও তাই হচ্ছে।

ঈদ আনন্দে কাটাতে বলে বুবলী আরও বলেন, ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি। তাই সবাই বেশি করে খাবেন। আর যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার ঈদ হোক আনন্দময়। বেশি বেশি নিজেকে ও পরিবারকে ভালোবাসুন।

বর্তমানে বুবলী ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত নায়িকা। তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। একসময় শুধু শাকিব খানের বিপরীতে দেখা গেলেও গত দুই বছরে নিরব, রোশান, সিয়াম ও আদর আজাদদের সঙ্গেও কাজ করেছেন বুবলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ