1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

বিশ্বে করোনায় আরও দেড় হাজারের অধিক মৃত্যু, শনাক্ত প্রায় ৯ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩৩ Time View

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৩ হাজার ৮২৫ জনের। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬৩ লাখ ৭১ হাজার ৪৫৩ এবং ৫৫ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে শনিবার (৯ জুলাই) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৯৭৭ জন। আর মৃত্যু হয়েছে ৩০৩ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৪৫ হাজার ৭৪০ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ৯ কোটি ২ লাখ ৭৩ হাজার ৭৯ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৯০ জন শনাক্ত এবং মারা গেছেন ১০৫ জন। দেশটিতে মৃত্যু বেড়ে ১ লাখ ৬৮ হাজার ৯৬৯ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ১ কোটি ৯২ লাখ ৫৯ হাজার ৩৭ জন।

ফ্রান্সে এ সময়ে নতুন করে ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে ৩ কোটি ২১ লাখ ১৫ হাজার ৬০৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ১৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ