1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

পদত্যাগ করতে বলায় জ্যেষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত করলেন বরিস জনসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

ব্রিটেনের কেলেঙ্কারিতে জর্জরিত প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার গভীর রাতে মন্ত্রিসভা এবং কনজারভেটিভ পার্টির বিদ্রোহের মধ্যে এক শীর্ষ স্থানীয় মন্ত্রীকে বরখাস্ত করেছেন।

মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়া কমিউনিটি সেক্রেটারি মাইকেল গভের ২০১৬ সালের ব্রেক্সিট গণভোট প্রচারে জনসনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত পেয়েছিলেন।

গোভের বরখাস্ত হওয়ার বিষয়টি স্কাই নিউজকে নিশ্চিত করে জনসনের সংসদীয় ব্যক্তিগত সহকারী জেমস ডুড্রিজ বলেন, আমরা তাকে আমাদের লড়াই থেকে বেরিয়ে যেতে দেখব। প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত মেজাজে আছেন এবং লড়াই চালিয়ে যাবেন।

আগামী সপ্তাহে জনসন ব্রিটেনের জীবনযাত্রার ব্যয়-সংকট মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করবেন বলেও জানান তিনি।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জনসনের মন্ত্রিসভায় পদত্যাগের ঘটনা ঘটে। মঙ্গলবার শেষের দিকে সরকার থেকে ৪০ জনেরও বেশি বেরিয়ে যাওয়ার পর সর্বশেষ ওয়েলশ সেক্রেটারি সাইমন হার্ট পদত্যাগ করেন।

গোভই প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি বুধবারের শুরুতে জনসনের মুখোমুখি হন এবং তাকে অবশ্যই টোরি পার্টি এবং দেশের মঙ্গলের জন্য পদত্যাগ করতে হবে বলে বার্তা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ