1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪১ Time View

কলম্বিয়ার একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও ৬ জন। ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় এল জুলিয়া শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লাইন থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানকার একটি টানেল ধসে পড়ে এবং বেশ কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েন।

গত সোমবারের ওই দুর্ঘটনার পর প্রায় ছয়দিন ধরে ওই খনিতে আটকা ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। পরবর্তী সময় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেখানে উদ্ধারকাজ চলমান ছিল। খনিতে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা দিনের পর দিন অপেক্ষা করেছেন যে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় কি না।

তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে এবং অনেক সময় লেগে গেছে।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ