1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী ১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৩০ দেশে ছড়াল মাঙ্কিপক্স, শনাক্ত ৫৫০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫১ Time View

ক্রমেই মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে পশ্চিমা দেশগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের অধিক রোগী শনাক্ত হয়েছে।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিলো ১৯৭০ সালে। সাধারণত এই রোগটি পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে হয়ে থাকে। তবে বর্তমানে এটি আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। তাই রোগটি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। আফ্রিকা ভ্রমণ করেননি, এমন অনেকের এই রোগ শনাক্ত হচ্ছে। ফলে বিষয়টি গবেষকদের ভাবিয়ে তুলেছে।

মাঙ্কিপক্স নিয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক ব্রিফিংয়ে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা বলেন, নাইজেরিয়ায় ২০১৭ সাল থেকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব চলছে। সেখানে এখন পর্যন্ত ৬০০ সন্দেহভাজন এবং প্রায় ২৫০ রোগী শনাক্ত হয়েছে।

এদিকে বিশ্বের উন্নত দেশগুলোতে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় এটি মোকাবিলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে বায়োফার্মাসিউটিক্যাল খাতের প্রতিষ্ঠানগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ