1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী ১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাকিস্তানে আবার বাড়ল জ্বালানির দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫২ Time View

পাকিস্তানে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি আরও ৩০ রুপি বাড়ানোর ঘোষণা দেন। এ ঘোষণার এক সপ্তাহ আগে একইভাবে জ্বালানির দাম বাড়ায় পাকিস্তান।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর ঘোষণার বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন করে বাড়ানো ফলে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ২০৯.৮৬ রুপি, ডিজেল ২০৪.১৫ রুপি, কেরোসিন তেল ১৮১.৯৪ রুপি, হালকা ডিজেল ১৭৮.৩১ রুপি। কেবল কেরোসিনের দাম বেড়েছে ৩০ রুপির কম।

অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, ‘৩০ রুপি বাড়ানোর পর সরকার এখনো পেট্রোলে লিটার প্রতি ৯ রুপি ভর্তুকি দিচ্ছে, জ্বালানি থেকে সরকার কোনো রাজস্ব আয় করে না।’

সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছে জানিয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সব দাবি মেনে নিতে পারি না কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মেনে নিতে হবে’।

তবে অর্থমন্ত্রী ইসমাইল জানান সরকার দেশব্যাপী মুদি দোকানগুলোয় প্রতি কেজি চিনি ৭০ রুপি ও গমের দাম কেজি প্রতি ৪০ রুপিতে বিক্রি হওয়া অব্যাহত রাখা নিশ্চিত করবে।

ইসমাইল জোর দিয়ে বলেন, আর্থিক ক্ষতি এড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষিত পেট্রোলিয়াম পণ্যগুলোয় ভর্তুকি প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, ‘আইএমএফ যাই বলুক না কেন, সরকার লোকসানে পেট্রোল এবং ডিজেল বিক্রি করতে পারে না।’

অর্থমন্ত্রী জানান পাকিস্তান রাশিয়া থেকে তেল কিনতে আগ্রহী তবে নিষেধাজ্ঞা এড়িয়ে তা সম্ভব হলেই তা কেনা যাবে।
তথ্যসূত্র : ডন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ