1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কানে ‘গোল্ডেন আই’ সম্মাননা পেলো বাঙালি পরিচালকের তথ্যচিত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭৬ Time View

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন আই’ পুরস্কার জিতেছে ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes)। ৯০ মিনিটের বিশেষ এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সৌনক সেন। উৎসবের সমাপনী দিন শনিবার (২৮ মে) এ পুরস্কারের কথা ঘোষণা করা হয়।

এবারের কান চলচ্চিত্র উৎসবের বিশেষ স্ক্রিনিং সেগমেন্টে দেখানো হয় এই তথ্যচিত্রটি। এছাড়া পাওলি দাম অভিনীত বাংলা ছবি ‘ছাদ’ এবার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

এর আগে, চলতি বছরের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জ্যুরি প্রাইজ জিতেছিল ‘অল দ্যাট ব্রিদস’।

দুই ভাইয়ের প্রাণী প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অল দ্যাট ব্রিদস’ তথ্যচিত্রটি। আহত পাখি বিশেষ করে ব্ল্যাক কাইটসদের উদ্ধার করে দুই ভাই মিলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।

২০১৫ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের কমিটি ও ফরাসি লেখকদের একটি সংগঠনের যৌথ উদ্যোগে গোল্ডেন আই পুরস্কার (L’OEil d’Or Award) চালু করা হয়। ধ্বংসের আবহেও প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, ছোট ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এমন বার্তা যে ছবি বা তথ্যচিত্রে তুলে ধরা হয়, তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হয় ১৭ মে। এ আসরে ‘কান্ট্রি অব অনার’ হিসেবে বেছে নেওয়া হয় ভারতকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতকে এই সম্মাননা দেওয়া হয়। এবার কানের অন্যতম জুরি ছিলেন দীপিকা পাডুকোন।

এবারের উৎসবে রেড কার্পেটে নজর কাড়েন ঐশ্বর্য রাই বচ্চন, তমান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, আর মাধবন, শেখর কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রিকি কেজ, মামে খান, প্রসুন যোশী, কমল হাসান এবং ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ