1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আরও এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০৪ Time View

অভিনেত্রী পল্লবী দে, মডেল–অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনার রেশ কাটতে না কাটতেই টালিউডের আরেক ছোট পর্দার অভিনেত্রী, মডেল মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দক্ষিণ কলকাতার কসবার নিজ বাভবন থেকে ওই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।

তার পরিবার সূত্রের খবর, বিদিশা তার খুবই কাছের বন্ধু। বন্ধুর অকালে চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না মঞ্জুষা।

মৃত মঞ্জুষার মা জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদিন নাকি বিদিশার কথাই বলছিল মঞ্জুষা। সেও বিদিশার মতো পদক্ষেপ নেবে, মনের দুঃখে এই কথাও জানিয়েছিলেন। তবে আসল কারণ কী? বন্ধুর মৃত্যু দেখামাত্রই কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রহস্যজনক মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে তাহলে কী কর্মজীবনে অশান্তি এবং সেই থেকেই অবসাদ? বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় একটি চ্যানেলের সিরিয়ালে কাজ করতেন মঞ্জুষা। ফটোশুটেরও নিয়মিত কাজ করছিলেন। বিভিন্ন বুটিক হাউজের মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন।

এদিকে, পল্লবী, বিদিশা, মঞ্জুষাকে নিয়ে পরপর তিনজন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে কলকাতায়।

এসব মৃত্যুর কারণ সিরিয়াসভাবেই খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ