1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৬৩ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৬ Time View

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে। তবে নতুন করে এই ভাইরাসে কমেছে মৃত্যু। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে করোনা রোগী শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ১০৩ জনে।

এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৩১ জনে। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জন হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন উত্তর কোরিয়ায়। দেশটিতে এসময় নতুন করে ১ লাখ ৮৬ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান একজন।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। আর রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১০ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জনের।

তবে বিশ্বে মোট মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ কোটি ৫০ লাখ ৪ হাজার ৪৩৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগী বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে। আর মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ