1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বাইডেনসহ ৯৬৩ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৮ Time View

প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ৯৬৩ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার আওতায় আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ওয়াশিংটন আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্যই বুমেরাংয়ে পরিণত হয়েছে। এসব পদক্ষেপের কারণে ওয়াশিংটন অব্যাহত ভাবে তিরস্কার পেতেই থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর গত ১৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি।

এসব নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা দিয়ে পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ওই সময় যুক্তরাজ্যের ১০ জনের বেশি মন্ত্রী-সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এর পাঁচ দিন পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও টেক জায়ান্ট মেটার প্রধান মার্ক জাকারবার্গের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ ধরনের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার আওতায় এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েও। একজনের নাম মারিয়া ভরোন্তসোভা। অপরজনের নাম ক্যাটেরিনা তিখোনোভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ