1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৬ Time View

ফিনল্যান্ডের জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসাম বলেছে, শনিবার থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া। একে তো রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চায়নি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা। ধাক্কাটা এর পরপরই এল।

ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটির মোট জ্বালানি চাহিদার এক–দশমাংশের কম পূরণ হয় গ্যাস থেকে। খবর বিবিসির।

গ্যাসামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা ইউলজানেন বলেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’

এদিকে গত রোববারই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল রাশিয়া। ন্যাটোতে যোগ দিলে প্রতিশোধ নেওয়া হুঁশিয়ারিও দিয়েছিল। তবে গ্যাস বন্ধের কারণ জানতে চাইলে রুবলে মূল্য পরিশোধের দিকে ইঙ্গিত করেছে রাশিয়া।

এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ সেই একই। দুই দেশই গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ