1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বিশ্বজুড়ে করানায় আক্রান্ত-মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৮ Time View

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের দাপট দুদিন পর ফের কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, শনিবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬০ জনের। আগের দিনের চেয়ে যা কিছুটা কম। গতকাল শুক্রবার করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৭৬৩।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৯৯৬ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৮৯ হাজার ৭০০ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৫৪ জন। এ ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ৮১৭। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৬২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৭৪১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৩২ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩২৩।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪১৩ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৫৯৫ জন।

তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১৫ হাজার ৪৭৮ জনের। আর মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭৮০ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৯৩৪ জনের। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৬৩৩ জন।

যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ