1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

মারিউপোলকে সম্পূর্ণ দখলে নিয়ে বড় জয় বলছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৮ Time View

ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর মারিউপোল সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। শুক্রবার শহরটি সম্পূর্ণভাবে নিজেদের দখলে নেয় বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে। এটিকে নিজেদের বড় জয় দেখছে দেশটি। গত তিন মাস ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল অবরুদ্ধ করে রাখে রাশিয়ার সৈন্যরা। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। এত প্রায় ২০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। খবর এপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মারিউপোল নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে পরিকল্পনা ছিল সে পরিকল্পনায় তিনি সফল হয়েছেন।

তবে রাশিয়া মারিউপোল দখলে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ইউক্রেন।

রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, শহরটিতে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু সোমবার থেকে তারা আত্মসমর্পণ করে। ওই দিন থেকে প্রায় ২ হাজার ৪৩৯ জন সৈন্য আত্মসমর্পণ করেন। এছাড়া গতকাল শুক্রবার একসঙ্গে আরও ৫০০ জন আত্মসমর্পণ করে।

সৈন্যরা আত্মসমর্পণের পর তাদের আটক করে জেলখানায় নিয়ে যায় রাশিয়া। এদের মধ্যে কিছু সৈন্যকে সাজা দেওয়া হয়। বাকীদের হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ