1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

অবশেষে রুশ-মার্কিন শীর্ষ জেনারেলদের মধ্যে ফোনালাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৫ Time View

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি রাশিয়ার শীর্ষ জেনারেল ভলারি জেরাসিমভের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আগ্রাসন শুরু করার পর এই প্রথমবারের মতো তারা টেলিফোনে আলোচনা করলেন। পেন্টাগন একথা জানায়।

মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জানান, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি ও রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেরাসিমভ ‘নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

টিভি চ্যানেল জিভাজদা পরিবেশিত খবরে বলা হয়, মিলির অনুরোধে এ ফোনালাপ হয় এবং তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন। চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি তারা সর্বশেষ কথা বলেন। ওই সময় ওয়াশিংটন ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে সতর্কবাণী উচ্চারণ করে এবং আশা করা হয়েছিল এই হুশিয়ারি আগ্রাসনের পথে অগ্রসর না হতে মস্কোকে উৎসাহিত করবে।

জয়েন্ট চিফের মুখপাত্র কমান্ডার সিয়ান রিওরদান বলেন, ‘তার পর থেকে তারা এই প্রথম কথা বললেন।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ