1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা, তেলের দামে ঊর্ধ্বগতি এনড্রিকের নৈপুণ্যে পিএসজিকে হারাল লিঁও প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না : ইরান লুটপাট ও পাচারের টাকা ফিরিয়ে আনা হবে : জ্বালানিমন্ত্রী ইরান একটি শান্তিপ্রিয় দেশ এবং তারা যুদ্ধ চায় না রিহ্যাব-এর নতুন সভাপতি ড. আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজ্জাক

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৮ লাখ, মৃত্যু ১৭৬২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৫ Time View

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৪১৬ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬২ জনের। শুক্রবার (২০ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৯৯৫ জন।
মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৬ হাজার ৯১৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ২৮০ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। কানাডায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৪৬ জন এবং মৃত্যু হয়েছে ২৪০ জনের।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩৯ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০১ জন এবং শনাক্ত হয়েছেন ৮৮ হাজার ১৩০ জন। ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৩১০ জন এবং মৃত ১০৮ জন।

রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ৯২৭ জন এবং মৃত্যু ৯৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২৮ হাজার ১০৫ জন এবং মৃত্যু ৪০ জন। ফ্রান্সে মৃত ৬৭ জন এবং আক্রান্ত ২৭ হাজার ৮৪২ জন। ব্রাজিলে মৃত ১১৫ জন এবং আক্রান্ত ১০ হাজার ৪১৫ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৫১ জন এবং আক্রান্ত ৫৪ হাজার ৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ