1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৬ Time View

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে তারা সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে। অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে।

গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে অস্ত্রের পরীক্ষাটি চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য র‌্যাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছোড়া হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডব্লিউ এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে এবং শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি দেশও হাইপারসনিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় নিশানায় ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, চীন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ