1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা, তেলের দামে ঊর্ধ্বগতি এনড্রিকের নৈপুণ্যে পিএসজিকে হারাল লিঁও প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন হরমুজ প্রণালিতে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না : ইরান লুটপাট ও পাচারের টাকা ফিরিয়ে আনা হবে : জ্বালানিমন্ত্রী ইরান একটি শান্তিপ্রিয় দেশ এবং তারা যুদ্ধ চায় না রিহ্যাব-এর নতুন সভাপতি ড. আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজ্জাক

এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় আন্দোলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৬ Time View

এখনো প্রবল বিক্ষোভের মুখে রয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকার। শ্রীলঙ্কাজুড়ে চলছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন।

রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে। দেশটির আইনসভার স্পিকারের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দায়িত্ব নিলেও জাতীয় ঐক্যের সরকার গঠন করা নিয়ে টানাপোড়েন চলছে। বিরোধী দলের অনেক সিনিয়র নেতা নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ৯ মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সর্বজেষ্ঠ্য সদস্য মাহিন্দা রাজাপাকসে। কিন্তু তিনি পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে তার সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সরকার সমর্থকদের একটি দল।

এ ঘটনার পর পুরো শ্রীলঙ্কা বিক্ষোভে ফেটে পড়ে। দেশজুড়ে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ চলে বিক্ষোভকারীদের।

এই সংঘাতে নিহত হন সাত জন, আহত হন আরও তিন শতাধিক।

এই বিক্ষুব্ধ পরিস্থিতিতেই মঙ্গলবার শ্রীলঙ্কার রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অন্তর্র্বতী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ