1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

২৭ হাজার রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৫ Time View

ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার ২০০টি যুদ্ধবিমান ছাড়াও ৪০৫টি হেলিকপ্টার, এক হাজার ২০৫টি ট্যাংকসহ দুই হাজার ৯০০টি সাঁজোয়া যুদ্ধযান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে দেশটি।

শুক্রবার (১৩ মে) ইউক্রেনীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এক ফেসবুক পোস্টে রাশিয়ার বিশাল এই ক্ষতিসাধনের দাবি করেছেন।

ইউক্রেনীয় সেনার ওই কর্মকর্তা দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ৫৪২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ছাড়াও ১৯৩টি সমন্বিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, দুই হাজার ৯০০টি যুদ্ধযান, এক হাজার ২০৫টি ট্যাংক ও ৮৮টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

সেই সঙ্গে দুই হাজার ২৪২টি অন্যান্য যুদ্ধযান, তেলবাহী ট্যাংক ও বোট ছাড়াও ৪১টি বিশেষ যুদ্ধের সরঞ্জাম ও ৪০৫টি মানববিহীন যান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনীয় সৈন্যদলের ওই কর্মকর্তা।

শুক্রবার ৭৮তম দিনে গড়িয়েছে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাত। দুই দেশের মধ্যে চলা এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার ১৮২ জন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি বলে এক বিবৃতিতে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ