1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মাহিন্দা রাজাপাকসে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৩ Time View

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে বিক্ষোভের মুখে পদত্যাগ করা শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক টুইট বার্তায় মাহিন্দা রাজাপাকসে এই সংকটময় পরিস্থিতিতে হাল ধরার জন্য শুভকামনা জানান তাকে।

মাহিন্দা রাজাপাকসের ছেলে ও সাবেক ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসেও টুইট বার্তায় নয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, শ্রীলঙ্কায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার মিত্রদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নামাল রাজাপাকসে ও আরও ১৫ মিত্রকে দেশত্যাগ করতে নিষেধ করেছেন স্থানীয় একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এর আগে নামাল রাজাপাকসে সাফ জানিয়ে দেন তার বাবা মাহিন্দা রাজাপাকসের দেশ ত্যাগের কোনো পরিকল্পনা নেই।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। তাকে শপথবাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ৭৩ বছর বয়সী অভিজ্ঞ এ রাজনীতিবিদ শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা। সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গত সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

প্রেসিডেন্ট গোতাবায়া নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেও দেশটির চলমান অচলাবস্থা শিগগিরই কাটছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ