1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৯ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাইরে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। বুধবার রাত পর্যন্ত ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে। অনেক বাসিন্দা বাধ্য হয়ে এলাকা ছেড়ে গেছেন। বুধবার বিকেলের আগে লেগুনা শহর ও সমুদ্রসৈকতে উপকূলীয় দাবানল ছড়িয়ে পড়ে। এরপর বাসিন্দারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়।

ধারণা করা হচ্ছিল, রাত ১১টা পর্যন্ত প্রায় ১৯৫ একর পর্যন্ত জমি পুড়ে গেছে। তখনো একে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

দাবানলে বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে। সমুদ্রের বাতাস দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে।

কর্মকর্তারা জানান, ওই এলাকার ভূমির বৈশিষ্ট্যের কারণে সেখানে পানির পাইপ পৌঁছানো কঠিন।

অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেসি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি যা ঘটছে, তা আগামী কয়েক সপ্তাহ ও বছর পর্যন্ত আমাদের ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। গাছপালাগুলো এত শুকনা যে নেভাতে আসার আগেই আগুন ছড়িয়ে তা দ্রুত জ্বলে যায়।’
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ