1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

বাগদান সেরে ফেলেছেন সোনাক্ষী সিনহা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৬৯ Time View

বলিউডে একের পর এক বিয়ের ধুম যেন অব্যাহত রয়েছে। সাত পাকে বাঁধা পরছেন তারকারা। এবার সেই তালিকায় নিজের নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এমন কিছুরই পূর্ব আভাস দিলেন ‘দাবাং’ অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। সে ছবিতে দেখা যায় তার আঙ্গুলে সাদা ডায়মন্ডের আংটি। পাশ থেকে আরেকজন রহস্যময় ব্যক্তি তার হাত ধরে আছে।

শেয়ার করা ছবিতে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্য একটি বড় দিন! আমার সবথেকে বড় স্বপ্নের মধ্যে একটি সত্য হতে যাচ্ছে। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছিলাম না! বিশ্বাস করতে পারছি না এটা এত সহজ!’

ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন অনেকগুলো লাভ ইমুজিও।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা কমেন্টে তাকে ভালোবাসায় সিক্ত করছেন। চলছে আলোচনা সমালোচনাও। সবাই ধরে নিয়েছেন বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। শিগগিরই বসবেন বিয়ের পিঁড়িতে। আর হাত ধরা ওই পুরুষ আর কেউ নয়, তারই প্রেমিক জহির ইকবাল।

তবে অনেকে ধারণা করছেন, নতুন কোনো ছবির প্রচারণার কৌশলও হতে পারে এই ছবি-ক্যাপশন। জহিরের সঙ্গে জড়িয়ে সোনাক্ষীর প্রেম নিয়ে অনেক গুঞ্জন চারদিকে। সেই গুঞ্জনকেই হয়তো কাজে লাগাচ্ছেন সোনাক্ষী নিজের কাজের প্রমোশনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ