1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বলিউড অভিনেতা শিব কুমার আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

বলিউড অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন। রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রনাট্যকার। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি এ প্রতিবেদনে জানিয়েছে, গত তিন দশক ধরে হিন্দি সিনেমা ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে পরিচালক হংসল মেহতা এক টুইটে তার শেষকৃত্যের কথা জানিয়েছেন। তিনি জানান, সোমবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের মোক্ষধাম শ্মশানে শিব কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে।

অন্যদিকে পরিচালক বীণা সারওয়ার এক টুইটে লিখেন, ‘এই খবরটাও শুনতে হলো, যা খুবই যন্ত্রণার। দুই মাস আগে একমাত্র সন্তান জাহানকে হারান শিব-দিব্যা দম্পতি। ১৬তম জন্মদিনের দুই সপ্তাহ আগে ব্রেন টিউমারে মারা যায় সে। সেই শোক কাটিয়ে উঠার আগেই চলে গেলেন শিব কুমার।’

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ সিনমোর মাধ্যমে বলিউডে পা রাখেন শিব কুমার। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটেকর অভিনীত এই সিনেমার চিত্রনাট্য রচনা করেন প্রয়াত এই শিল্পী। পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছিলেন তিনি।

‘টু স্টেট’ সিনেমায় আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমারের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। রানি মুখার্জির ‘হিচকি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তার দাপুটে অভিনয় এখনো মনে রেখেছেন দর্শক। ‘পরিন্দা’ ছাড়াও ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’-এর মতো সিনেমার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন প্রয়াত এই শিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ