1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

গোপনে ইরানি ছবিতে শুটিং করছেন জয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬১ Time View

ইরানের নির্মাতা মুর্তজা আতাশ জমজম ‘সিএনজি’ শিরোনামের ছবির শুটিং শুরু করেছেন ঢাকায়। শুটিংয়ের বিষয়টি গোপন রেখে এতে অংশ নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এর আগে ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম রাজধানী ঢাকায় ‘সিএনজি’ শিরোনামের শুটিংয়ের জন্য ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন করেন। মার্চের শুরুতে নির্মাতাসহ মোট পাঁচজনকে ওয়ার্ক পারমিট দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

একটি সূত্রে জানা গেছে, শুটিংয়ে অংশ নিয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। ‘সিএনজি’ শিরোনামে সিনেমাটির অনুমতি নেওয়া হলেও সূত্রটি বলছে, এ সিনেমার নাম ‘ফেরেশতে’; নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও করেছেন নির্মাতা।

জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিক এলাকায় এর শুটিং হয়েছে। আরও ২০ দিন এর শুটিং চলবে। সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সিনেমা সংশ্লিষ্টরা। তাই সিনেমা প্রসঙ্গে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমা নির্মাণ করেছেন, যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ