1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমণি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

গত রোববার (২৭ মার্চ) বিকেলে আহত হয়ে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। নায়িকা নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে দেখা যায়, তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। ছবি ক্যাপশনে নায়িকা লেখেন, ‘একটি দুর্ঘটনা’।

ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, পাঁচ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বাসায় ফিরেছেন পরী। তার শারীরিক অবস্থাও এখন আগের চেয়ে অনেক ভালো। পরীমণি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসায় ফিরে গণমাধ্যমকে এই নায়িকা বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।’

পরী আরও যোগ করেন, ‘আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডি ও কম ছিল। তা ছাড়া আগে থেকে আমার শরীরে লো প্রেশার। বাসায় ফিরেছি কিন্তু শরীর কিছুটা দুর্বল এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে। ডাক্তার বলেছেন ঠিকঠাকমতো ওষুধ খেতে। কিন্তু ওষুধ খেলেই আমার বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল। সবাই আমার জন্য দোয়া করবেন।’

গত রোববার সকালে বাসায় চেয়ারে বসা ছিলেন পরীমণি। এক পর্যায়ে মাথা ঘুরে সেই চেয়ারসহ উল্টে পড়ে যান তিনি। যা নিয়ে বাসার সবাই বেশ ভয়ের মধ্যে ছিলেন। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অন্তঃসত্ত্বা এই নায়িকা। তার অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমণি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ