1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

একদিনে ৪ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ১৪ লাখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৫ Time View

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় চার হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ১৪ লাখের নিচে। এতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ কোটি ৮১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ ৬৬ হাজার।

শুক্রবার (১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩০৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ৩৪৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮৯ জন।

এ ছাড়া ফ্রান্সে ১৩৯ জন, জাপানে ৯৭ জন, যুক্তরাজ্যে ১৯২ জন, হংকংয়ে ১১৯ জন, ইরানে ৪৬ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ফিলিপাইনে ১২৪ জন, চিলিতে ১১৩ জন, মেক্সিকোতে ১০৩ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন মারা গেছেন।

আগের দিন বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ