1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ফের মামলায় জড়ালেন বলিউড ভাইজান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

বলিউড অভিনেতা সালমান খান আবারও মামলায় জড়িয়েছেন। এবার ভাইজানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক অশোক পাণ্ডে নামে এক ব্যক্তি। ২০১৯-এ এই মামলা করেন তিনি।

আগামী ৫ এপ্রিল অন্ধেরি কোর্টে হাজিরা দিতে হবে ভাইজানকে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের সূত্র থেকে জানা যায়, ২০১৯ সালে সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই এ মামলা করা হয়। আইপিসি সেকশনের আওতায় ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয় সালমান খানকে। যদিও এ বিষয়ে তিনি এখনও কিছু জানাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, এমনিতে সালমানের মেজাজ সকলের জানা। মাঝে মধ্যেই তাকে রেগে যেতে দেখা যায়। রেগে গিয়ে সাংবাদিকদের ধাক্কা মারার মতো ঘটনাও সামনে এসেছে অনেকবার। এমনকি সালমান বারণ করার পরও যখন তার সঙ্গে সেলফি তুলতে আসেন ভক্তরা, তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলেন তিনি। এমনকি হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিতেও দেখা গেছে তাকে। মাঝে মধ্যেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

শুধু সাধারণ মানুষের সঙ্গে নয়। ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ খানের সঙ্গে প্রায় মারপিট করে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কথা বন্ধ ছিল সালমান ও শাহরুখের। যদিও সেসব ভুল বোঝাবুঝি তারা মিটিয়ে নিয়েছেন। এর আগেও হরিণ মামলা ও রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দীর্ঘ সময় কোর্টের চত্বরে ঘুরতে হয় সালমান খানকে।

ফের আবারও তাকে দিতে হবে কোর্টে হাজিরা। যদিও এবারের মামলা এবং এ বিষয় একেবারেই অন্য। এখনও সালমান খানের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ