1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আজ ফের আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৫ Time View

রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের চতুর্থ দফার বৈঠক কোন সফলতা ছাড়াই শেষ হয়েছে। আজ মঙ্গলবার রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সোমবার (১৪ মার্চ) দুই পক্ষের আলোচনার মধ্যে ইউক্রেনের অনেক শহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া। রাজধানী কিয়েভের ফ্ল্যাটের একটি ব্লকে হামলার পাশাপাশি মারিয়াপোল থেকে শরনার্থী সরানোর প্রায় ১৬০টি গাড়িবহর ধ্বংস হয়ে গেছে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র দোনেস্ক শহরে ২০ জন নিহত হয়েছে। তবে ওই হামলার জন্য উল্টো রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত রুশ অভিযানে অন্তত ৬৩৬ জন বেসামরিক নিহত হয়েছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ১৯ দিনে রুশ হামলায় ছয় শতাধিক বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবহুল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া। সোমবার এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ