1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া : মার্কিন কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৫ Time View

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাতে চীনের কাছে ড্রোনসহ সামরিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

সিএনএন বলছে, চীনের কাছ থেকে সামরিক সহায়তা পেলে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হবে। এতে করে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ হুমকির মুখে পড়তে পারে।

এদিকে সামরিক সহায়তা চেয়ে রাশিয়ার অনুরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস বক্তব্য জানতে চেয়েছিল সিএনএন। এর পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এমন কিছু কখনও শুনিনি।’

তবে চীনা দূতাবাসের মুখপাত্র ‘ইউক্রেন পরিস্থিতির’ জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ পরিস্থিতিকে ‘প্রকৃতপক্ষে দুশ্চিন্তার বিষয়’ বলে উল্লেখ করে বলেছেন, চীন ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়েছে এবং তা অব্যাহত রাখবে।

লিউ বলেন, এ মুহূর্তে যে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত তা হলো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়া কিংবা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে আটকানো। চীন সর্বোচ্চ সংযমের চর্চা করা এবং বড় ধরনের মানবিক সংকট প্রতিরোধের আহ্বান জানাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে এ বিষয়ে মন্তব্যের জন্য জানতে চাওয়া হলে তারা সিএনএনের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি বলে জানা গেছে।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ