1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫২৭৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ২৭৮ জনের।

এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন।
একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৮৮০ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮৭ হাজার ৬১৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৪১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ১৪১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ২১২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৩৬২ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ