1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

প্যারিসে ট্রেন স্টেশনে ছুরি বহনকারী ব্যক্তিকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

প্যারিসের একটি ট্রেন স্টেশনে ছুরি হাতে হুমকি দেওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফ্রান্সের পুলিশ।

তাদের দাবি, ওই ব্যক্তি এক ফুট দীর্ঘ ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যকে আক্রমণ করে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টার এ ঘটনায় কোনো পুলিশ আহত হয়নি। তবে একে সন্ত্রাস সংশ্লিষ্ট ঘটনা বলে মনে করছে না কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই ব্যক্তির হাতে থাকা ছুরিতে পুলিশবিরোধী বক্তব্য লেখা ছিল। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় লিখেছেন, ‘পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এভাবেই তারা নিজেদের এবং ভ্রমণকারী উভয়ের জন্য সব বিপদ নির্মূল করে।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। ডান দিকে চিৎকার শুনলাম। দেখলাম বেশ লম্বা এক পুরুষের হাতে বড় একটি ছুরি নিয়ে দুই-তিন সশস্ত্র পুলিশ সদস্যকে হুমকি দিচ্ছে। পুলিশ আমাদের প্লাটফর্মে উঠে মেঝেতে শুয়ে পড়তে বলে।’

পরিবহনমন্ত্রী জেন-বাপতিস্তে পরে জানান, স্টেশনে ঘুরে বেড়ানো ওই ব্যক্তি পুলিশের কাছে আগেই পরিচিত ছিল। তিনি বলেন, ‘সে ছুরি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে গেলে তারা তাদের অস্ত্র ব্যবহারে বাধ্য হয়।’

প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে. এ ঘটনায় হত্যাচেষ্টার অপরাধে একটি তদন্ত শুরু হয়েছে।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ