1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

৯২ শতাংশ দেশের স্বাস্থ্যসেবা মহামারিতে বিঘ্নিত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

বিশ্বের ১২৯টি দেশে জরিপ চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বলছে, ৯২ শতাংশ দেশেই স্বাভাবিক টিকাদান কার্যক্রমের মতো মৌলিক স্বাস্থ্যসেবা এবং এইডসের মতো রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে করোনাভাইরাস মহামারীর কারণে।

২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর সময়ে চালানো ওই সমীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরে ডব্লিউএইচও।

সেখানে বলা যায়, এসব দেশে স্বাভাবিক স্বাস্থ্যসেবার কার্যক্রমগুলো মহামারীর কারণে ‘মারাত্মক বিঘ্নিত’ হয়েছে।

২০২১ সালের শুরুর দিকে চালানো আগের সমীক্ষার সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে, কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হয়েছে খুব সামান্য, কোথাও আবার একদমই উন্নতি হয়নি।

ডব্লিউএইচও বলেছে, এই সমীক্ষার ফল স্বাস্থ্যসেবা ব্যবস্থার বড় সংকটগুলো মোকাবেলা, স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বহাল ও কোভিড-১৯ মহামারীর প্রভাব সামলানোর জন্য জরুরি উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেছে।

এবারের সমীক্ষায় দেখা গেছে, ৩৬ শতাংশ দেশে অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের সেবাসহ জরুরি স্বাস্থ্যসেবার মানের অবনতি হয়েছে। ২০২১ সালের শুরুর সমীক্ষায় এরকম দেশের হার ছিল ২৯ শতাংশ। আর ২০২০ সালে চালানো প্রথম সমীক্ষায় ছিল ২১ শতাংশ।

সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, কোমর ও হাঁটু পরিবর্তনের মত অস্ত্রোপচার বিঘ্নিত হচ্ছে ৫৯ শতাংশ দেশে। সমীক্ষার প্রায় অর্ধেক দেশে পুনর্বাসন সেবা ও প্যালিয়াটিভ কেয়ারের মতো সেবায় শূন্যতা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ