1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

ট্রাকচালকদের বিক্ষোভ বন্ধ করতে হবে : ট্রুডো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাকচালকদের প্রতিবাদ বিক্ষোভ বন্ধের দাবি জানিয়েছেন।

কোভিড-১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে শত শত ট্রাকচালক বিক্ষোভ করে আসছে। তাদের ডাকা বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়া। এ প্রেক্ষিতে শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন জাস্টিন ট্রুডো। আইসোলেশন থেকে হাউজ অব কমন্সে ফিরে এক জরুরি বিতর্কে ট্রুডো বলেন, এটি বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘এই মহামারি সকল কানাডিয়ানকে চুষে খাচ্ছে। কিন্তু কানাডিয়ানরা জানে বিজ্ঞান মেনে কিভাবে একে প্রতিহত করা যায়।’

তিনি রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন।

এর আগে অটোয়ার মেয়র জিম ওয়াটসন ক্দ্রেীয় সরকারের কাছে ১৮ শ অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পাড়ি দিয়ে আসা যেসব ট্রাকচালকের টিকা নেয়া থাকবে না তাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে কানাডার সরকার। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি থেকে ট্রাক চালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ