1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

ইরানের ৫০ এমপি করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

ইরানে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ইতোমধ্যে দেশটির ২৯০ সংসদ সদস্যের ৫০ জনই করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির জ্যৈষ্ঠ সংসদ সদস্য আলি রেজা সালিমি এ কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা ওয়াইজেসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ সপ্তাহের পার্লামেন্ট অধিবেশন সব স্বাস্থ্যবিধি মেনে হবে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানে গত বছরের এপ্রিল মাসে সংসদ সদস্যদের মধ্যে করোনা ছড়িয়ে পরায় দুই সপ্তাহের জন্য পার্লামেন্টের কার্যক্রম বন্ধ ছিল। সে সময় বেশ কয়েকজন আইনপ্রণেতার মৃত্যু হয়েছিল এই ভাইরাসে।

দেশজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির পর ইরানে কিছুদিনের জন্য নতুন করোনা রোগীর সংখ্যা কমে এসেছিল। কিন্তু সম্প্রতি ওমিক্রনের কারণে উচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে দেশটিতে।

বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি মানুষের করোনায় শনাক্ত হচ্ছেন। সাড়ে আট কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার।

তবে ভ্যাকসিন কার্যক্রমে বেশ এগিয়ে রয়েছে দেশটি। এখন পর্যন্ত ৫ কোটিরও বেশি ইরানি দুই ডোজ ভ্যাকসিন দিয়েছেন। বুস্টার ডোজ দিয়েছেন প্রায় দুই কোটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ