1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

বিশ্বব্যাপী একদিনে আরও ১১২৮৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৮৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। আগের দিন ১১ হাজার ২৮৬ জনের মৃত্যু ও সংক্রমিত হন ৩০ লাখ ৫৬ হাজার ৮৯৩ জন।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৬১৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯২ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন ও মারা গেছেন ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জন।

দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২ লাখ ৪১ হাজার ৪৯ জন, মারা গেছেন ৩৫৫ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় দেশটি সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হন ২ লাখ ৭১ হাজার ৩৫২ জন, মারা গেছেন ২৬৪ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৬৯ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ১ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন, মারা গেছেন ১ হাজার ৫৬ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৯ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন। মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ