1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার পাকিস্তান সীমান্ত বাণিজ্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

সিএনএনের প্রধানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার বুধবার (২ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন।

এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

সিএনএনের সিইও জেসন কিলার বলেছেন, ‘আমি জাকারের পদত্যাগপত্র গ্রহণ করেছি। গত ৯ বছরে সিএনএনে অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই।’

তার নিজের পাঠানো ইমেইলেও জানা গেছে তেমনই।

ইমেইলে ওই নারী সহকর্মীর নাম উল্লেখ না করেই তিনি জানান, ওই নারীর সঙ্গে সম্প্রতি ঐ সম্পর্ক শুরু হয়। যখন শুরু হয় তখনই এটা বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা করিনি। আর এটা ভুল ছিল। ফল হিসেবে আমি আজ পদত্যাগ করছি।

জাকার ওই নারী কর্মীর পরিচয় না দিলেও সিএনএনের খবরে জানা যায়, বর্তমানে সিএনএনের বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করা ওই নারীর নাম অ্যালিসন গলাস্ট। তবে জাকার পদত্যাগ করলেও গলাস্ট তার পদেই কর্মরত থাকছেন।

এদিকে গলাস্ট তার এক বিবৃতিতে জানান, আমি এবং জাকার প্রায় দুই দশক ধরে ভালো বন্ধু এবং সহকর্মী। তবে সম্প্রতি করোনার সময়ে আমাদের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিয়েছে।

জাকার এবং গলাস্ট ১৯৯৮ সালে সংবাদমাধ্যম এনবিসিতে প্রথম একসঙ্গে কাজ শুরু করেন। জাকার সেখান থেকে সিএনএনে যোগদানের পর গলাস্টকে সাথে নিয়ে আসেন। প্রায় দুই দশকেরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করছেন।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ