1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

পারিশ্রমিক বাড়ালো ‌‘কর্ণাটক ক্রাশ’ রাশমিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৭৮ Time View

কন্নড় চলচ্চিত্র শিল্পের ‌‘কর্ণাটক ক্রাশ’ ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে এখনও গুছিয়ে ব্যবসা করছে। ‘পুষ্পা’ সিনেমার সাফল্যে অভিনেত্রী রাশমিকা মন্দানা এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন । তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে।

‘পুষ্পা’-র জয়যাত্রা এখানেই শেষ নয়। পরিচালক সুকুমার সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন আগেই। নাম ‘পুষ্পা: দ্য রুল’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন রাশমিকা।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসে ছবির তুমুল সাফল্যের পর ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন মন্দনা।

ছবিতে নায়ক অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। তার চরিত্রের নাম শ্রীবল্লী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট।

রাশমিকার ছবির মধ্যে অন্যতম কিরিক পার্টি (২০১৬), আঞ্জানী পুত্রা (২০১৭), চমক (২০১৭), চালো (২০১৮), গীতা গোবিন্দম (২০১৮), ডিয়ার কমরেড (২০১৯) যাজামানা (২০১৯), সারিলেরু নিকেভ্যারু (২০২০) এবং ভীষ্ম (২০২০)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ