1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ফের পয়েন্ট খোয়াল পিএসজি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৫৭ Time View

ফ্রেঞ্চ কাপের ম্যাচে সহজ জয়েই বছরটা শুরু করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু লিগ ওয়ানে নিজেদের দুর্দশা যেন কাটাতেই পারছে না মাউরিসিও পচেত্তিনোর দল। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক লিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

ঘরোয়া লিগে শেষ পাঁচ ম্যাচে পিএসজির এটি চতুর্থ ড্র। অবশ্য আরও একবার পয়েন্ট খোয়ালেও শীর্ষস্থান অটুট রয়েছে তাদের। লিগের ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। লিওন ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে।

রবিবার রাতে লিওনের মাঠে খেলতে গিয়ে শুরুতেই গোল হজম করে বসে পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে লিওনকে এগিয়ে দেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। মনে হচ্ছিল, এই এক গোলেই হয়তো পিএসজিকে হারিয়ে দেবে লিওন।

তবে শেষ পর্যন্ত তা হতে দেননি বদলি হিসেবে নামা থিলো কেহরার। ম্যাচের ৭৬ মিনিটের সময় ফাঁকায় বল পেয়ে ডান পায়ের নিচু শটে লিওন গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। যা পরাজয় এড়িয়ে এক পয়েন্ট এনে দেয় পিএসজিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ