1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ছাড়াল দেড় লাখ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এ দেশটিতে। করোনায় মৃতের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত এবং পেরুর পর সপ্তম অবস্থানে আছে যুক্তরাজ্য।

গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন আক্রান্তের মিছিলে যোগ হচ্ছেন লক্ষাধিক মানুষ। শুধু গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৭ হাজার ২৮৮ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭১ জন। যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

শনিবার (৮ জানুয়ারি) নতুন করে আরও ৩১৩ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জনে। যুক্তরাজ্যে প্রথম ইউরোপীয় দেশ, যেখানে করোনায় দেড় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করল।

একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন। শুক্রবার (৭ জানুয়ারি) করোনায় মৃত্যু হয়েছিল ২২৯ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৮ হাজার ২৫০ জন।

যুক্তরাজ্যে ৮ জানুয়ারি পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৪৮৩ জন। তৃতীয় ডোজ (বুস্টার) নিয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ