1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

সন্তানের চিকিৎসার জন্য আরেক সন্তান বিক্রি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১২
  • ১১৮ Time View

দুই বছরের প্যারালাইসড সন্তানের চিকি‍ৎসার খরচ জোটাতে নবজাতক সন্তানকে প্রতিবেশীর কাছে ৪০ হাজার রুপিতে বিক্রি করেছেন এক মা।

সন্ধ্যা দেবী নামের ওই মা থাকেন রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ৫শ’ কিলোমিটার দূরের এক গ্রামে। ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর পুলিশ শ্রীগঙ্গানগর থেকে বৃহস্পতিবার সন্ধ্যাসহ চার জনকে আটক করেছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা দেবী তার প্যারালাইজড সন্তানকে উদয়পুর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে ডাক্তার চিকিৎসার জন্য ৪০ হাজার রুপি খরচের কথা শোনান।

এ সময় গরীব নিরুপায় সন্ধ্যার বিপদের এগিয়ে আসেন (?) প্রতিবেশী বিনোদ আগারওয়াল। সন্ধ্যার পেটে তখন আরেক সন্তান। বিনোদ চুক্তি করেন, তার ছেলে সন্তান হলে তিনি চিকিৎসার ওই ৪০ হাজার রুপি তাকে দেবেন। আর অসহায় মা সন্ধ্যা তাতে রাজি হয়ে যান।

জিজ্ঞাসাবাদে সন্ধ্যা পুলিশকে আরো জানান, তার ছেলে সন্তান জন্ম নেওয়ার পর বিনোদ তাকে ২০ হাজার রুপি দেন এবং সন্তান হস্তান্তর করার পর বাকি ২০ হাজ‍ার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সম্প্রতি রাজস্থান রাজ্যে পুলিশের মানবপাচার এবং কেনাবেচা সংক্রান্ত অবৈধ চুক্তি বিরোধী অভিযান শুরুর প্রেক্ষিতে এ ঘটনা ধরা পড়ে।

সন্তান কেনাবেচায় অবৈধ চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ধ্যা, তার স্বামী অশোক, প্রতিবেশী বিনোদ আগারওয়াল এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিঃসন্তান হওয়ায় এবং ভারতে সন্তান দত্তক আইনের জটিলতা এড়াতে এ কাজ করেছেন বলে আগারওয়াল দম্পতি পুলিশের কাছে স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ